আন্তর্জাতিক খেলাধুলা জনপ্রিয় সংবাদ জাতীয় সারাদেশ

বিজিবির আরচারী নেওয়াজ আহম্মদের স্বর্ণজয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতি আরচারী ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে তিনি স্বর্ণপদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

বর্তমানে তিনি কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে।

জানা গেছে, গত ২০ মার্চ বাংলাদেশ আর্চারি দল থাইল্যান্ডে যায়। পরদিন ২১ মার্চ থেকে ব্যাংককে শুরু হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন